শাল্লা প্রতিনিধি
দিরাই শাল্লার সাংসদ ড.জয়া সেনগুপ্তা বলেছেন, ‘জনগনের কল্যাণ করাই হচ্ছে জনপ্রতিনিধির কাজ। সেজন্যেই জনসাধারণের ক্ষতি জনপ্রতিনিধিদের নিজের ক্ষতি মনে করতে হবে। আপনাদের কষ্ট আমার কষ্ট, আমি আপনাদের মানুষ তাই আপনাদের দুঃখের সাথী হিসেবে আমি আপনাদের পাশে এসেছি আপনাদের কষ্ট লাগবের জন্য।’
শাল্লায় ৪ দিনের সফর কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার কুশিয়ারা নদী পাড়ের প্রতাপপুর, নয়াহাটি, ফয়জুল্লাপুরসহ বেশ কয়েকটি গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,‘ যেকোন মূল্যে কুশিয়ারা নদী ভাঙ্গন প্রতিরোধ করতেই হবে। অন্যতায় নদী গর্ভে বিলিন হয়ে যাবে বিদ্যালয়সহ নদীর পাড়ের গ্রামগুলো। ড. জয়া সেন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,‘ আমি কথা দিচ্ছি যেভাবেই হোক নদী ভাঙ্গন প্রতিরোধ করা হবে।’
তিনি ইঞ্জিন চালিত নৌকাযোগে ভাঙ্গন এলাকা
পরিদর্শন শেষে প্রতাপপুর পাবলিক নি¤œ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য দেড় বছরে কুশিয়ারা নদী গর্ভে বিলিন হয়েছে ফয়জুল্লাপুর গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, বাজার বিদ্যালয়সহ প্রায় ৩ শতাধিক ঘর বাড়ি এবং প্রতাপপুর গ্রামের মন্দির, খেলার মাঠসহ প্রায় ২ শতাধিক ঘর বাড়ি এবং হুমকির মুখে রয়েছে প্রতাপপুর পাবলিক নি¤œ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টি।
স্থানীয়দের আশংকা জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব না হলে বিদ্যালয়সহ আরো শত শত বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে যাবে।
এসময় ড. জয়া সেনগুপ্তার সাথে ছিলেন শাল্লা উপজেলা আ.লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধূরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরীসহ আ. লীগ অংঙ্গ ও সংগঠনের নেতাকর্মীগণ।
া