দ. সুনামগঞ্জ অফিস
বুধবার সকাল ১০টায় উপজেলার এফাআইভিডিবি (ট্রেনিং সেন্টার) হল রুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সমবায় সেবা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রশিক্ষণের প্রধান আলোচক খোরশেদ আলমের সভাপতিত্বে উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, থানার অফিসার্স ইনচার্জ আল আমিন, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিংহা।
সভায় আরও বক্তব্য রাখেন ডা. ইফতেখার আহমদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার চিন্তাহরণ চৌধুরী, সার্ভেয়ার আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আশরাফ আলী মৎস্যজীবী মখদ্দুছ আলী ।