- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জনগণের মুখোমুখি কুরবাননগর ইউপির জনপ্রতিনিধিগণ

সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে শনিবার গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকালে জনগণের মুখোমুখি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সনাকের স্থানীয় সরকার উপ কমিটির সদস্য অ্যাড. আইনুল ইসলাম বাবলুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগণ ইউনিয়নের উন্নয়নে জন্য যে আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত  
 উন্নয়ন কার্যক্রম সম্পাদন করেছেন সে সম্পর্কে জনগণকে অবহিত করেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা এবং নানান সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় তাও প্রকাশ করেন। জনপ্রতিনিধিদের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং সনাকের সাবেক সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিআইবি’র সিলেট ক্লাষ্টারের প্রোগ্রাম ম্যানেজার, সুদর্শন পাল, সনাক সদস্য যোগেশ্বর দাশ, সঞ্চিতা চৌধুরী, অ্যাড. নাজনীন বেগম এবং হাজী সৈয়দুর রহমান এবং ইউপি সদস্য আবু তাহের, হাবিবুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য জাকেরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি নুরুর রব চৌধুরী এবং সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার বিন্দু রিছিল। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]