স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘উপজেলার সড়ক যোগাযোগ সহ জনগণের সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাব। প্রয়োজনীয় বরাদ্দ আনার চেষ্টা করব। এসব উন্নয়ণমূলক কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা আপনারা তা দেখাশুনা করবেন।
বিশ^ম্ভরপুর উপজেলায় এলজিইডির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ও শক্তিয়ারখলায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোমবার জাতীয় সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বিশ^ম্ভরপুর উপজেলায় দিনব্যাপী কর্মসূচীতে প্রথমে কাচিরগাতি এলাকায় দুঃস্থ অসহায় মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করেন।
দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিশ^ম্ভরপুর-চিনাকান্দি, চিনাকান্দি-স্বরূপগঞ্জ এলজিইডির ৬ কোটি ১০ লক্ষ টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানিয়া সুলতানা, এলজিইডির উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা জাপা নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকালে উপজেলার বাদাঘাট (দ.) ইউপির শক্তিয়ারখলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আহমদ হৃদয় কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিছবাহ।
উপজেলা জাপা সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও জাপা নেতা মো. মোর্শেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সদস্য সুহেল আহমদ।
এছাড়াও
বক্তব্য রাখেন, সংবর্ধিত চেয়ারম্যান এরশাদ আহমেদ হৃদয়, উপজেলা জাপা সাধারণ সম্পাদক- মোস্তফা কামাল, জাতীয় যুব সংহতি সভাপতি মুহিম উদ্দিন মুহিম, জাপা নেতা- হাবিলদার মোর্শেদ, মো. চান মিয়া, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম মাষ্টার, ফরিদ আলম, আলমগীর, ইউপি সদস্য আব্দুল হক প্রমুখ।
সংবর্র্ধনা অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।