- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জনপ্রতিনিধিদের নিয়ে শো-ডাউন করলেন ইমন-মুকুট

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। দুই জনেই উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন প্রদানকালেই দুই প্রার্থী নিজেদের সমর্থক জনপ্রতিনিধিদের নিয়ে শো-ডাউন দেবার চেষ্টা করেছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বিকাল ৩ টায়  জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে মনোনয়ন প্রদান করেন। এসময় দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান শিবলি আহমদ বেগ, ইউপি চেয়ারম্যান নুরুল হক, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান অসিম তালুকদার, ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান নূর কামাল, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কলকলিয়া ইউপি সদস্য তারা মিয়া, পশ্চিম পাগলা ইউপি সদস্য মিলন বিবি প্রমুখ।111
মনোনয়ন প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার ইমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে সুসংহত ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য জেলা পরিষদ নির্বাচন দিয়েছেন। প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী আমাকে এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকলেই আমাকে সমর্থন দিবেন। সহযোগিতা করবেন। এটিই আমার প্রত্যাশা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বেড়ে ওঠছে। উন্নয়নের হাওয়া বইছে সর্বত্র। সেই ধারাবাহিকতা রক্ষা এবং সুনামগঞ্জকে সমৃদ্ধ ও বেড়ে ওঠার জন্য স্থানীয় সরকার প্রতিনিধিরা আমাকে সমর্থন দেবেন বলেই প্রত্যাশা করছি’।
এর আগে দুপুর ২ টায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ইউপি চেয়ারম্যান রফিকুল হক, ইউপি চেয়ারম্যান আবুল বরকত, ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ, ইউপি চেয়ারম্যান আব্দুস ছত্তার, ইউপি চেয়ারম্যান মকসুদ আলী, ইউপি চেয়ারম্যান নুরুল হক (মোল্লাপাড়া), ইউপি চেয়ারম্যান নুরুল হক (মোহনপুর), ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।untitled-1
মনোনয়ন প্রদান শেষে নুরুল হুদা মুকুট গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করছি। দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করেছি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত আমি। আমাকে আওয়ামী লীগের এটি পরিচয় দিতে হয় না। জনপ্রতিনিধি ও ভোটাররা আমাকে আওয়ামী লীগার হিসাবেই মূল্যায়ণ করেন। এটি দলীয় নির্বাচন নয়। দলীয় নির্বাচন হলে প্রতীক থাকতো। আমি তৃণমূলের চাপেই প্রার্থী হয়েছি। প্রার্থী থাকবো। ইনশাল্লাহ্ বিজয়ীও হবো।’
এছাড়াও লন্ডন প্রবাসী দিরাইয়ের কুলঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন এবং বুধবার মনোনয়ন জমা দেন দক্ষিণ সুনামগঞ্জের টাইলা গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী চঞ্চলা রানী দাস।

  • [১]