- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জনপ্রশাসন পদক পেলেন সাবেক জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রশাসন ব্যবস্থাপনায় ব্যক্তিগত পর্যায়ে সাধারণ ক্ষেত্রে জনপ্রশাসন পদক পেয়েছেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যুরো অব ম্যান পাওয়ার ট্রেনিংয়ের পরিচালক পদে কর্মরত আছেন। শেখ রফিকুল ইসলামকে      দেয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে সাধারণ প্রশাসন ব্যবস্থাপনায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন তিনি।

  • [১]