- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জনবান্ধব পৌরসভা গঠনে কাজ করতে চান প্রার্থীরা

পুলক রাজ
সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী রয়েছেন ৫ জন। এরা হলেন বর্তমান কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, আবুল হাসনাত মো. কাওছার, আব্দুস সাত্তার মো. মামুন, সুমন আহমদ, প্রীতেশ পাল।
আলীপাড়া, বনানীপাড়া, ষোলঘর, ধোপাখালী, নবীনগর, মাইজবাড়ী পশ্চিমপাড়ার আংশিক, মোহাম্মদপুর নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। এখানে ভোটার রয়েছেন প্রায় ৭ হাজার ৩শ’।
বর্তমান কাউন্সিলর হোসেন আহমদ রাসেল বলেন, আমার ওয়ার্ড বর্ধিত এলাকা। পৌরসভার অন্য ওয়ার্ডের তুলনায় কাজ কম হয়। তবুও যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করার। চেষ্টা করেছি সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা সমস্যা সমাধানের। ইভটিজিং, সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করেছি। সব সময় জনগণের সেবা করে যেতে যাই। এজন্য সকলের দোয়া, আশির্বাদ ও ভালোবাসা চাই।
আবুল হাসনাত মো. কাওছার বলেন, আমি জনগণের সেবা করতে চাই। ১ নম্বর ওয়ার্ডকে আলোকিত ওয়ার্ডে রূপান্তরিত করতে চাই। তরুণ প্রজন্মের জন্য মাদক-দুর্নীতিমুক্ত সমাজ এবং সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্যে। চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কাজ করবো। আমি জনবান্ধব সুনামগঞ্জ পৌরসভা গঠনে ভূমিকা রাখতে চাই। মানুষের দোয়া, আস্থা, বিশ্বাস আর ভালোবাসাই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।
আব্দুস সাত্তার মো. মামুন বলেন, আমাদের ওয়ার্ডে সড়ক, ড্রেনেজ সমস্যা রয়েছে। জলাবদ্ধতা সমস্যা রয়েছে, সড়ক অপরিচ্ছন্ন থাকে। অনেক পাড়ায় সড়ক বাতি নেই। আমি নির্বচিত হলে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো।
সুমন আহমদ বলেন, আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি মানুষের পাশে থেকে সেবা করার জন্য। ধোপাখালী-নবীনগর এলাকাবাসী অবহেলিত। কেউ কোন সহযোগিতা পায় না। এদিকে ড্রেন নেই, সড়ক ভাঙাচোরা। আমি সবার দোয়া ও আশির্বাদে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই সব সময়।

  • [১]