- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে জেলায় এবারো ছাতক সেরা

স্টাফ রিপোর্টার
জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করায় আটটি বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও দুইজন স্বাস্থ্যকর্মী। আজ মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভার অনুষ্ঠানে নির্বাচিত স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠান প্রধানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হবে।
তবে গত বছরের ন্যায় এবারো জেলায় শ্রেষ্ঠ হয়েছে ছাতক উপজেলা। আজ মঙ্গলবার বেলা ১০ টায় শহরে র‌্যালি বের হবে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠিত হবে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, দ্বিতীয়বারের মত পরিবার কল্যাণ সহকারি হিসাবে শ্রেষ্ঠ হয়েছেন দিরাইয়ের চরনারচর ইউনিয়নের ১/খ ইউনিটের পরিবার কল্যাণ সহকারি প্রীতি বালা তালুকদার। পরিবার কল্যাণ পরিদর্শিকা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ছাতকের জাউয়াবাজার  ইউনিয়নের এমসিএইচ ইউনিটের জুবেরা বেগম। ইউনিয়ন
 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসাবে শ্রেষ্ঠ হয়েছে ছাতকের ছৈলা আফজালাবাদ ইউএইচ এন্ড এফডাব্লিওসি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি) হিসাবে শ্রেষ্ঠ হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার এফপিএবি। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক) হিসাবে শ্রেষ্ঠ হয়েছে সুনামগঞ্জ সদরের সূর্যের হাসি ক্লিনিক। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে ছাতক এবং জেলা পর্যায়ে জেলা শহরের মা ও শিশু কল্যাণ কল্যাণ কেন্দ্র (মাতৃমঙ্গল) শ্রেষ্ঠ হয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীগণ জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করায় আটটি বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন   জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হক।

  • [১]