দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক, সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব এর ৭০ বছর পূর্ণ হয়েছে। ১৯৪৭ সালের ১৮ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শনিবার পৌর শহরের
হাছননগরে বর্ষিয়ান এই কথা সাহিত্যিকের বাসভবনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার।
কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। পেশায় আইনজীবী হলেও আবেগপ্রবণ ও প্রকৃতিপ্রেম নির্ভর মানসিকতা। জীবনকে দেখেছেন নানা অভিজ্ঞতার আলোকে। সাধারণ কথা তো বটেই, কঠিন কথাও সহজ করে লিখেছেন বেশ কিছু বই। এর মধ্যে কিছু মুখ কিছু স্মৃতি, এক সফর দক্ষিণ ভারত, জীবন যেখানে যেমন (প্রথম খণ্ড), স্বাধীনতার গল্প ও অন্য গল্প উল্লেখযোগ্য। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে ভারতে ভ্রমণ নিয়ে লিখা তাঁর সর্বশেষ বই ‘বেড়াতে ভারত, উত্তর থেকে উত্তরাখণ্ড’।