শান্তিগঞ্জ প্রতিনিধি
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান নিজের জন্মদিনে গরিব-অসহায় মানুষদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন। বৃহস্পতিবান দুপুর দেড়টায় পাগলা রায়পুর বড় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড হেলথ সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম রকু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নূরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, যুবলীগ নেতা বদরুল আলম টিপু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সাংবাদিক নোহান আরেফিন নেওয়াজ, নাহিদ আহমদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখর উদ্দিন।
পরে উপস্থিত অসহায়-দরিদ্রদের মাঝে খাবার ও নগদ বিতরণ করেন জামিউল ইসলাম তুরান।