- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জন্মদিনে ঢাকা-সিলেট চারলেন মহাসড়ক উপহার দিলেন পরিকল্পনামন্ত্রী

আলী আহমদ, জগন্নাথপুর
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এর প্রচেষ্ঠায় ঢাকা-সিলেট সড়ক চার লেনের উন্নীত করার প্রকল্প অনুমোদন লাভ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় জানানো হয় প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
মঙ্গলবার ছিল পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এর ৭৬তম জন্মদিন। জন্মদিনে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সিলেটবাসীকে এমন উপহার দেওয়ায় জগন্নাথপুরসহ সিলেটজুড়ে আনন্দের বন্যা বইছে। এ প্রকল্প অনুমোদন লাভ করার মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ঢাকা সিলেট চারলেন সড়ক বাস্তবায়নে আমরা কাজ শুরু করতে পারছি এটা আমার জন্য সত্যি আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে আন্তরিক। তাঁর আন্তরিকতায় আমরা প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছি। ২০২৬ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে।
এদিকে তাৎক্ষণিকভাবে উপজেলাবাসীর পক্ষে দুপুরে জগন্নাথপুর উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, এটি সত্যি সিলেটবাসীর জন্য আনন্দের খবর। মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যারের প্রচেষ্ঠায় প্রকল্পটি অনুমোদন লাভ করেছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, আমাদের হাওররতœ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের ৭৬তম জন্মদিন ছিল গতকাল। শুভ এই দিনে তিনি সিলেটবাসীর জন্য একটি গৌরবের উন্নয়ন প্রকল্প উপহার দিলেন। সত্যি আমরা কৃতজ্ঞ। অভিনন্দন উন্নয়নের রূপকার বর্ষিয়ান এই নেতাকে। পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা।
প্রসঙ্গত, ১৯৪৬ সালের ১৬ ফেব্রুয়ারির এই দিনে হাওর ব্যষ্টিত দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে তাঁর জন্ম। বাবার নাম মৌলভি আরফান আলী ও মা গৃহিনী আজিজুস নেসা।

  • [১]