স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে পুনর্মিলনী ও আগামী জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মলয় বিকাশ চৌধুরী, দেবব্রত দাস, কনক চক্রবর্তী, শুভব্রত বসু, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. প্রনব কান্তি দাস, বিমল বণিক, অ্যাড. সবিতা চক্রবর্তী, বিমান রায়, সম্ভু রায়, কৃষ্ণ রায়, কানু কর্মকার, গোষ্ঠ আচার্য্য, মানব চৌধুরী, চন্দন দাস, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, বিভাষ দেব,
প্রদীপ বণিক, অ্যাড. প্রসেনজিৎ দে প্রমুখ।
সভায় সীদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২৫ আগষ্ট শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে শ্রীশ্রী জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন করা। সকাল সাড়ে ৮ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাড়ে ১০ টায় মঙ্গল শোভাযাত্রা, সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা, ৭ টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, রাত ১১ টায় ভগবান শ্রী কৃষ্ণের পূজা অর্চনা।