জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় কালীবাড়ী নাটমন্দিরে পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মহোৎসব জন্মাষ্টমী। আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার ভোর ৬টায় বৈদিক স্ত্রোত্র পাঠ, শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি, হরিধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০টায় নাটমন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, অ্যাড. শাহানা রব্বানী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রমাসক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন, পুলিশ সুপার হারুন অর রশীদ।
সন্ধ্যা ৬টায় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি অব. শিক্ষক দীপক রঞ্জন দাস, অ্যাড. স্বপন কুমার দেব, সুনামগঞ্জ সরকারি কলেজের অব. অধ্যক্ষ পরিমল কান্তি দে, কেন্দ্রীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী।
রাত সাড়ে ৭টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রাত ১০.১ মি. পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলঘট স্থাপন অন্তে পূজা আরম্ব, ১২.০১ মি. বৈদিক স্ত্রোত্র পাঠ, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন। ১২.৫মি. পুষ্পাঞ্জলী প্রদান।
২৬ আগস্ট শুক্রবার সকাল ৭টায় পারন ও নন্দ উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠানের হবে।
মহোৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ, সুনামগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ। প্রেস বিজ্ঞপ্তি