- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জমজ শিশুর কান্না থামাতে বুকের দুধ খাওয়াচ্ছেন দুই খালা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের দুই জমজ নবজাতকের মা করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে আছেন। ১২ দিন আগে জন্ম নেওয়া এই জমজ শিশু যখন মায়ের বুকের দুধের যখন কাঁদছিল, তখন তাদের কান্না থামাতে জমজ শিশুদের কোলে আশ্রয় দিয়েছেন দুই খালা। খালাদের বুকের দুধ পান করছে ফুটফুটে দুই শিশু।
পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নির্মাণ শ্রমিক সুফি মিয়ার স্ত্রী সৈয়দা রিনা বেগমের গর্ভে গত ১৫ আগস্ট সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের মাধ্যমে দুই জমজ পুত্র সন্তানের জন্ম হয়। একসঙ্গে দুই সন্তানের জন্মে পরিবারে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। এরমধ্যে রীনা বেগমের করোনা উপসর্গ দেখা দেয়। গত ২৪ অক্টোবর নমুনা পরীক্ষায় সৈয়দা রিনা বেগমের করোনা শনাক্ত হন। প্রথমে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হলেও শারিরীক অবস্থা অবনতি হলে গত বুধবার রাতে থাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।
বৃহস্পতিবার রাতে সৈয়দা রিনা বেগমের স্বামী সুফি মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা আশংকাজনক। তাকে লাইফ সাপোর্টে নিতে হতে পারে। তিনি বলেন, আমি গরীব মানুষ, চিকিৎসার ব্যয়ভার কী করে যোগাব বুঝতে পারছি না। তিনি স্ত্রী ও সন্তানদের বাাঁচতে আর্থিক সহায়তা চেয়েছেন।
এদিকে জমজ দুই শিশু বর্তমান তাদের নানাবাড়ী সৈয়দপুর আগুনকোনা গ্রামে দুই খালার নিকট রয়েছে। তাদের দেখভাল করছেন বড় খালা সৈয়দা শাহেনা বেগম ও মেজো খালা সৈয়দা শামীনা বেগম।
জমজ শিশুদের বড় খালা সৈয়দা শাহেনা বেগম জানান, আমার ছোট বোন অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় প্রথম দিকে দুই শিশু দুধের জন্য কাঁদছিল। তাদের কান্না থামাতে আমি এবং আমার ছোট বোন আমাদের বুকের দুধ খাওয়াচ্ছি। তিনি জানেন, তাঁরা দুইজন বিবাহিত। তাদের সন্তানও রয়েছে। বোনের অসুস্থতা খবর পেয়ে বাবার বাড়ী এসেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, সৈয়দ রীনা বেগমের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।

  • [১]