শহীদনূর আহমেদ
জেলা প্রশাসন,বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র বালুর মাঠে আয়েজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শেষ দিনেও জমে উঠেনি। চারা বিক্রির করুণ অবস্থায় হতাশা নিয়েই বৃক্ষ মেলার ইতি টানলেন মেলায় বৃক্ষ নিয়ে আসা স্টল মালিকেরা । সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় মোট বিক্রি চার লক্ষ টাকার কিছু বেশি বলে স্টল মালিকদের সাথে আলোচনা করে জানা যায়। যা বিগত বছরের তুলনায় কম।
বৃক্ষ মেলার এমন অবস্থ্ন জন্যে সময় অনুপযোগী মেলা আয়োজন ও উত্তপ্ত পরিবেশকেই দায়ী করছেন স্টল মালিকেরা। সোমবার বিকেলে সমাপ্ত হয় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলার। শেষ দিনেও ক্রেতার ভিড় তেমন চোখে পরেনি। ক্রেতার সমাগম না পেয়ে রীতিমত হতাশায় ভুগছেন স্টল মালিকেরা। দিনের শেষের দিকে কিছু ক্রেতা আসলেও বেচা বিকির অবস্থা ভাল ছিল না বলে জানান বিক্রেতারা।
বৃক্ষ বিক্রির এমন নাজুক অবস্থায় হতাশ বিভিন্ন স্টল মালিকেরা। সুনাম নার্সারীর মালিক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, গরমের কারণে মেলায় ক্রেতার সমাগম ছিলো না। ক্রেতা না থাকলে গাছ কার কাছে বিক্রি করবো? আমি মেলায় প্রায় ৩০০ প্রজাতির ফলজ,বনজ,ঔষদি ও শুভাবর্ধন গাছ নিয়ে এসেছি। বেচা-বিক্রি কম হওয়ায় ৩ টি স্টলে মাত্র সোয়া লাখ টাকার গাছ বিক্রি করতে পেরেছি। যা অন্য বছরের তুলনায় অনেক কম।
সদর উপজেলার মঙ্গলকাটা থেকে গাছ নিয়ে আসা মেসার্স মোমেন নার্সারীর মালিক মোমেন মিয়া বলেন, খুব গরম, তাই মানুষ মেলায় আসেনি । এ কারণে বিক্রি কম হয়েছে। আমি মাত্র ৩৮ হাজার টাকার গাছ বিক্রি করেছি। ভাবছিলাম এবার ভাল বিক্রি হবে। কিন্তু হল না।
মেসার্স আর এইচ ফ্লাওয়ার গার্ডেন এন্ড নার্সারীর জেলা সভাপতি মোহাম্মদ কাজল মিয়া বলেন, মেলা জুন মাসে হলে ভাল হয়। তখন বৃষ্টি ও ঠান্ডা পরিবেশ থাকে। এই সময়ে মানুষ বৃক্ষরোপণ করতে ভালবাসে।
কিন্তু এখন খুব গরম তাই মেলায় মানুষ আসতে পারেনি।