স্টাফ রিপোর্টার
২০০৪ সালে শেষমেষ অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল জেলা ব্যবসায়ি সমিতির কমিটি গঠনের নির্বাচন। পরে সিলেকশনে একবার কমিটি গঠন করা হলেও দীর্ঘ ১ যুগ পর আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ ব্যাবসায়ি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। প্রার্থী ও ভোটারদের সরবতায় এবারের নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ব্যবসায়ীরা।
দীর্ঘ ১ যুগ পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। পুরো শহর ছেয়ে গেছে ব্যানার ফ্যাস্টুনে। ভোট প্রার্থনায় প্রার্থীরা ছুটছেন শহরের এ মার্কেট থেকে ও মার্কেটে ভোটারের দ্বারে দ্বারে। নিজের ছবি ও প্রতিক সম্বলিত পোস্টার হাতে তুলে দিয়ে ভোটারের সমর্থন আদায় করছেন সকলেই। প্রার্থী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল- পারভেজ ও খোশনুর-জাহেদ প্যানেল। দুই প্যানেলের সভাপতি পদে লড়ছেন মো: আলী খোশনুর ও মোঃ সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন জাহেদ হাসান ও এবিএম জাকির হোসেন পারভেজ। এছাড়াও মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
নির্বাচনের মাঠে দুই প্যানেলের প্রার্থীরা সরব থাকলেও সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন বলে জানান ভোটাররা।
পাঞ্জেরী লাইব্রেরির সত্ত্বাধিকারী রিপন শেখ বলেন, অনেক দিন পর ব্যবসায়ি সমিতির নির্বাচন হচ্ছে। আমরা খুবই আনন্দিত। প্রার্থীরা ভোটের জন্যে আসছেন। যে প্রার্থী আমাদের ব্যবসায়িদের সুখে দুঃখে এগিয়ে আসবে সেই সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিব আমরা।
নির্বাচনী প্রচারণায় প্রবীণ প্রার্থীদের পাশাপাশি সরব রয়েছেন তরুণ প্রাথীরাও। প্রার্থীরা নিজ নিজ সমর্থন নিয়ে পাল্লা ভারি করার জন্যে দিন ব্যাপী ব্যাস্ত রয়েজেন প্রচারণায়। একাধিক স্থানীয় পত্রিকায় ফলাও করে বিজ্ঞাপন দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন তারা।
বুধবার বিকালে দেখা মিলে নির্বাচনে অংশ নেয়া অনেক প্রার্থীকে লিফলেট বিতরণ করতে। সদস্য পদপ্রার্থী হমায়ূন কবির বলেন, সুনামগঞ্জ ব্যবসায়ি সমিতির নির্বাচন স্থানীয় যেকোন নির্বাচনের চেয়ে কম না। এবারের নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আশা করি। প্রত্যেক প্রার্থীর মতো আমিও ভোটারদের দোকানে দোকানে প্রচারণা চালাচ্ছি। আমি আশাবাদি আমি বিজয়ী হবো।
নির্বাচন কমিশনার মোজাম্মেল হক বলেন, এক যুগ পর সমিতির নির্বাচন অনু্ষ্িঠত হবে। আমরা আশা করছি ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি কাজ প্রায় শেষের পথে।
উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে।