- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

লিপসন আহমেদ
প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। আগামী ১৪ অক্টোবর শনিবার শহরের উকিলপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে মো. সাইফুল-পারভেজ ঐক্য পরিষদ এবং মো. খুশনুর-জাহেদ ঐক্য পরিষদ প্যানেল। ২টি প্যানেলে ৩৪ জনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোজ্জাম্মেল হক। গত ১৬ সেপ্টেম্বর শনিবার ২টি প্যানেল নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাইফুল-পারভেজ ঐক্য পরিষদে সভাপতি পদে মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এবিএম জাকির হোসেন পারভেজ, সহ-সভাপতি সুশান্ত রায়, সহ সভাপতি মো. সোহেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ বুলবুল আহমেদ, ক্রীড়া সম্পাদক নুরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক স্বপন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, বাজার বিষয়ক সম্পাদক ওয়াসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, সদস্য জয়ন্ত বণিক, শফিউল ইসলাম, নুরুল আক্তার, তায়েফ আহমেদ, ইকবাল খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে মো. আলী খোশনুর ও জাহেদ ঐক্য পরিষদে সভাপতি পদে মো. আলী খোশনুর, সহ সভাপতি আব্দুল লতিফ, সহ সভাপতি মো. সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক জাহেদ হাসান, সহ সাধারণ সম্পাদক মো.ফয়সল আহমেদ, কোষাধ্যক্ষ চন্দন রায়, ক্রীড়া সম্পাদক নুরে আলম, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম (রাজু), প্রচার সম্পাদক পিন্টু বণিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অরুণ তালুকদার, বাজার বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম (সাইদ), সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সদস্য তৌহিদুর রহমান (মাছুম), সুমন বণিক, মো.হুমায়ুন কবির, মো. পারভেজ আহমেদ, মো. আল মোজাহিদ প্রিন্স প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান ও সাংগঠনিক সম্পাদক পদে হাবিব আহমেদ নির্বাচন করবেন বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনী হাওয়া বইছে শহরের বাজারের অলি গুলিতে। ২টি প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাজারে এবং ভোটারদের বাসায় ধর্না দিয়ে প্রার্থীরা ভোট চাইছেন।
জানা যায়, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৯১৮ জন ভোটার । তবে ভোটার তালিকায় অনেকের নাম না উঠায় অনেকটা হতাশা প্রকাশ করেছেন প্রার্থীরা।
চায়ের দোকানের আব্দুল আজাদ বলেন, ‘ এবার প্রথম সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন অইর, শুনছি ২টা প্যানেলে নির্বাচন অর, আমরা যে প্যানেলকে ভাল দেখমু আমাদের পাশে থাকব যারা, আমরা সেই প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করব।’
বাজারে থাকা আরেক ব্যবসায়ী বলেন, ‘বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২টি প্যানেলের সম্মানের ব্যাপার। নির্বাচনে জয়ী হওয়ার জন্য ২টি প্যানেলের পার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু আমরা যে প্যানেলকে আমাদের ডাকে পাশে পাবো আমরা তাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়ী করব।’
বাজারের ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, ‘আমরা ভাল প্যানেলকে জয়ী করমু যে সর্বক্ষণ আমাদের পাশে থাকব।’
সাইফুল-পারভেজ ঐক্য পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাজারের সবার পছন্দ অনুযায়ী আমি এই প্যানেল নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার প্যানেলের সবাই মিলে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি আশাবাদী যে আমাদের প্যানেলের সবাইকে নিয়ে নির্বাচনে জয়ী হবো।’
মো. আলী খোশনুর ও জাহেদ ঐক্য পরিষদে সভাপতি মো. আলী খোশনুর বলেন, আমরা শত ভাগ আশাবাদী নির্বাচনে জয়ী হবো। আমি সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার আশা নির্বাচনে জয়ী হয়ে বাজারের ব্যবসায়ীদের জন্য কল্যাণ মূলক কিছু করব।’
সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোজ্জামেল হক বলেন, ‘সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মোট ৩৭ জন নির্বাচন করতে দাঁড়িয়েছেন। তার মধ্যে ২টি প্যানেলে ৩৪ জন এবং সতন্ত্র ৩ জন। আগামী ২৬ তারিখ নির্বাচনী প্রতীক দেওয়া হবে। অক্টোবর মাসের ১৪ তারিখে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের উকিল পাড়া প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।   

  • [১]