ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী—বাদেহরিপুর সড়কে ৫১ মিটার আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সেতুর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ— ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। পরে সেতু সংলগ্ন স্থানে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমজান আলী। সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খোকনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহাব উদ্দিন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ঠিকাদার মাইন উদ্দিন। এলজিইডির অধীনে হেমলিপ প্রকল্পের আওতায় ৫১ মিটার দৈর্ঘ্যের সেতুটি ৬ কোটি ৪০ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেন, ধর্মপাশার আনোয়ারা এন্টারপ্রাইজের ঠিকাদার মাইন উদ্দিন।