এস ডি সুব্রত
বাংলা বাঘের জুড়ি নাই
জিতলাম তো আমরাই
টিম টাইগার্সের আক্রমনে
অস্ট্রেলিয়ার খবর নাই ,
দুই ম্যাচ হাতে রেখেই
টাইগারদের সিরিজ জয়
মোড়ল বধের এমন দিনে
জয় বাংলা বলতেই হয় ,
এক নাগাড়ে তিন ম্যাচেই
হারিয়ে দিল ক্যাঙ্গারুদের
জয়ের বাঁশি বেজেই গেল
আমাদের টিম টাইগার্সের ,
সিরিজ জয়ের এই ইতিহাস
অনেক বড় আনন্দের
অভিনন্দন জানাই তাই আজ
সিরিজ জেতা ক্রিকেটারদের ।