স্টাফ রিপোর্টার
প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে টিআইবি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে টিআইবির সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সনাক সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাকের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সনাকের সাবেক সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাকের সহ-সভাপতি কানিজ সুলতানা, অ্যাডভোকেট খলিল রহমান ও টিআইবি’র সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার মাহবুব আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, উন্নত দেশগুলোর লোভী মনোভাব এবং প্রতিযোগিতার কারণে আমাদের মত দরিদ্র দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর সামগ্রিক জলবায়ূর পরিবর্তনের ফলে অসময়ে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখিন হতে হচ্ছে। নি¤œ আয়ের মানুষ
বতসবাড়ি হারাচ্ছে। উন্নত দেশগুলো এর দায় নিতে হবে, সেই সাথে ক্ষতিপূরণও দিতে হবে।
প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ূ অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা থাকতে হবে বলে দাবি করেন বক্তারা।