স্টাফ রিপোর্টার
হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ নারীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং এসোসিয়েটস্ ফর ইনোভেটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআইআরডি) লি. এর বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ নারীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র পরিচালক মর্জিনা ইয়াসমিন, এআইআরডি, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সিদ্দিক।
এসময় উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপপরিচালক, জেলা মহিলা বিয়ষক অধিদপ্তর, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।