- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখী, স্থানীয় নীতি নির্ধারক সভা

জামালগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখী, স্থানীয় নীতি নির্ধারক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে একশান এইডের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা।
সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দীপক রঞ্জন সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, শিক্ষক আবুল মনসুর আজাদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, মহসিন কবির, বরুণ রায় স্মৃতি পরিষদের সহ সভাপতি আলী আমজাদ, নবীন উদয় যুব সংঘের সভাপতি মো. আনোয়ার হোসাইন, সমাজসেবক আবু তাহের হৃদয় প্রমুখ।
বক্তাগণ বলেন, সাম্প্রতিক সময়ে পৃতিবীর আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। বিষয়টি এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নয়, এটা এখন ছড়িয়ে পড়েছে মাঠপর্যায়ের আন্দোলনের মধ্যে। জলবায়ু ঝুঁকি মোকাবেলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরী। জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন ও সজাগ করতে হবে। কলকারখানার কালো ধোয়া নির্গমণ কমিয়ে আনতে হবে। সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমাতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ণ বাড়াতে হবে। প্রকৃতির উপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সরকার কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা কর আসছে।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]