- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জহুর কমিউনিটির অর্থায়নে মালয়েশিয়া থেকে দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরছেন ২১ বাংলাদেশি

শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
ক্ষুধা তৃষ্ণা আর অবর্ণনীয় অত্যাচার আর দূর্গম সাগরপথ পাড়ি দিয়ে সোনার হরিণের দেখা পেতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। থাইল্যান্ডের জঙ্গল আর মালয়েশিয়ায় কারাজীবন কাটিয়ে দীর্ঘদিন পর দুঃসহ সেই স্মৃতি নিয়ে জহুর প্রদেশ বাংলাদেশ কমিউনিটির অর্থায়নে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন ২১ বাংলাদেশি।
কারাভোগের পর যারা অর্থের অভাবে দেশে যেতে পারছেন না তাদেরকে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ। আগামী কাল বৃহস্পতিবার জহুর বারু পিকেনানাস ক্যাস্পে ওই সব বন্দিদের হাতে বিমান টিকেট হস্তান্তর করবেন কমিউনিটি জহুরের নেতৃবৃন্দ।
পিকেনানাস ক্যাম্পে আটক মো: কামাল হোসাইন এ প্রতিবেদককে জানান, যখন নৌকায় সাগরে ভাসমান পাচার কারিরা তখন আমাদের ‘একমুটো চাল আর এক মগ পানি খেতে দিত। নৌকায় আমাদের মারপিঠ করত। জীবন বাজি রেখে মালয়েশিয়ায় গেলাম। কিছুদিন কাজ করারপর মালয় পুলিশের হাতে ধরা পড়লাম। জেল হল । হোসাইন অভিযোগ করেছেন, ক্যাম্পে প্রায়ই বাংলাদেশিদের ওপর নির্যাতন করা হয়। এমনকি কেউ কেউ ক্যাম্পেও মারা যান। অনেক সময় ঠিকমতো খাবার দেয়া হয় না। দীর্ঘদিন জেলে বা ক্যাম্পে থাকলেও হাই কমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরত নেয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও জানান তারা। এখন অর্থের অভাবে দেশে যেতে পারছিনা। শুনেছি  জহুর কমিউনিটি আমাদের বাংলাদেশি ভাইরা দেশে পাঠানোর জন্য টিকেটের ব্যবস্থা করেছেন। হোসেইন তার দু চোখের জল ফেলে জহুর প্রদেশ বাংলাদেশি কমিউনিটির জন্য দু হাত তুলে দোয়া করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ।
এ দিকে মালয়েশিয়ার, সিমুনিয়া, লেঙ্গিং, লাঙ্গ, জুরুত, তানাহ মেরা, মাচাপ উম্বু, পিকে নানাস, আজিল, কেএলআইএ, সেপাং, ব্লান্তিক, বুকিত জলিল ও পুত্রজায়া ক্যাম্পে কত জন বাংলাদেশি আটক আছেন তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে ১২ থেকে ১৩ হাজারের অধিক বাংলাদেশি বন্দি রয়েছেন।
বন্দিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন, ১৯৫৯-এর ধারা ৬(১) সি/১৫ (১) সি এবং পাসপোর্ট আইন, ১৯৬৬-এর ১২(১) ধারায়  কারাভোগ করেছেন বাংলাদেশিরা।
জহুর কমিউনিটির সভাপতি তরিকুল ইসলাম রবিন, সহ সভাপতি মো: ফাহিম ও সাংগঠনিক সম্পাদক মো: তরিকুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক শামিম এজাজ এ প্রতিবেদককে জানান, জহুর কমিউনিটি প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সাগরপথের এই নরকযাত্রায় ওরা বেঁচে আসলেও  মালয়েশিয়ার কারাগারে অনাহারে-অর্ধাহারে জীবন কাটিয়েছেন। সম্প্রতি জহুর বারু পিকেনানাস ক্যাম্পে গিয়ে দেখা হয় তাদের সঙ্গে। বাংলাদেশি বন্দীদের করুন অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। তাৎক্কনিক কমিউনিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে মিটিং ডেকে সিদ্ধান্ত নেই বন্দীদেরকে দেশে পাঠানোর।
জহুর কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, জঘন্য এই বাণিজ্য বন্ধে সংঘবদ্ধ চক্রের শেকড় তুলে ফেলতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ।
জহুর কমিউনিটির সাধারন সম্পাদক এমজে আলম বলেন, ‘মানবপাচার শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক উন্নত দেশেও হচ্ছে। কতটা নিরাপত্তার মধ্যে তারা যাচ্ছে সেটা নিশ্চিত করার দায়িত্ব যেই দেশ থেকে যাচ্ছে সেই দেশগুলোর বা এর সরকার থেকে শুরু করে সকলের।’ মানব পাচারে সচেতন না হলে কোনোভাবেই  বন্ধ করা সম্ভব নয়।’ এমজে আলম জানান, কমিউনিটির পক্ক থেকে আগামি ২০ মে শুক্রবার মালয়েশিয়ান এয়ার লাইন্সে ২১ জন কে দেশে পাঠানো হচ্ছে কমিউনিটির অর্থায়নে ফ্রি-টিকেট দিয়ে। পরবর্তীতে আরোও ৮০ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে কমিউনিটির পক্ক থেকে ।

  • [১]