স্টাফ রিপোর্টার
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১শত জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, নিগার সুলতানা কেয়া, মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের শিক্ষক ফররুখ আহমদ তালুকদার, নমিতা সরকার, এমদাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে বেঞ্চ প্রদান করেন অতিথিরা।