ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় সাহিত্য পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী দুই কবিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
জাউয়া সাহিত্য পরিষদের সভাপতি প্রিন্সিপাল কবি মাহমুদ আলীর সভাপতিত্বে ও নজরুল সাহিত্য পরিষদের সভাপতি কবি ইমন শরীফের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান
শিলু। সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কবি শামছুল ইসলাম ও কবি আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, জাউয়া ডিগ্রী কলেজের প্রভাষক নাজমুল হক, সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক গৌছুল হক নাঈম, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, ডা. হারিছ আলী স্মৃতি পরিষদের সহ সভাপতি শাহীন তালুকদার, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষক অসিম চক্রবর্তী, সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পরিচালক কয়েছ মিয়া, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া, কবি হীরক তালুকদার।
বক্তব্য রাখেন, কবি তোরাব আল-হাবিব, কবি কাজিল হক, কবি ফকির কামাল, আবুল কাশেম, আব্দুল গনি, ইসমাইল আলী, আশরাফ উদ্দিন তালুকদার, এমরান হোসাইন, মাও. জুনাইদ আহমদ প্রমূখ। সংবর্ধিত প্রবাসী দুই কবিকে সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।