- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান ও র‌্যাব-৯ সুনামগঞ্জ এর সহকারি পরিচালক  সহকারি পুলিশ সুপার আফজাল হোসেন। অভিযানে আটটি প্রতিষ্ঠানকে মোট ৩লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার আইনে স্বাস্থ্য হানিকর   
খাবার রাখার দায়ে পিংকি রেষ্টুরেন্টের মালিক রেজা মিয়া’কে ৮০ হাজার টাকা, খাঁন রেষ্টুরেন্টের মালিক মোখসুদুল খানকে ৮০ হাজার টাকা, আহমেদ রেস্টুরেন্টের মালিক লুৎফুর রহমানকে ৪৫ হাজার টাকা, রাজা রেস্টুরেন্টের মালিক নূর মিয়াকে ৩০ হাজার টাকা, জবান বেকারীর মালিক সফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, জনতা বেকারীর মালিক মাসুক মিয়াকে ৪০ হাজার টাকা, হাবিব বেকারীর মালিক গিয়াস উদ্দিনকে ৪০ হাজার টাকা ও মেঘনা বেকারী এর মালিক উজ্জল মিয়াকে ২০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪০ হাজার জরিমানা করা হয়।

  • [১]