- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়াবাজারে ১০টাকা কেজিতে চাল বিক্রয়

ছাতক প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ১০ টাকা কেজিতে চাল বিক্রি ছাতকের জাউয়াবাজার দুটি ডিলারের মাধ্যমে বিক্রয় করা শুরু হয়েছে। শুক্রবার সকালে জাউয়া ইউনিয়নের নির্ধারিত লাকি এন্টারপ্রাইজ ও মুন্না ধান-চালের আড়ৎ ডিলারশীপের মাধ্যমে প্রতি কেজি চাল ১০ টাকা করে বিক্রি করা হয়। ইউনিয়নের হতদরিদ্র মানুষের স্বাভাবিক জীবন যাত্রার জন্য  
প্রধানমন্ত্রী এ বিশেষ প্রকল্পে প্রতি কার্ডধারী সর্বোচ্চ ৩০কেজি করে চাল দেয়া হয়। লাকি এন্টারপ্রাইজ ডিলারশীপের মাধ্যমে ৭৬২ জন ও মুন্না ধান-চালের আড়ৎ ডিলারশীপের মাধ্যমে ৬০৬ জন কার্ডধারীর কাছে চাল বিক্রি করেছে।

  • [১]