- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৈতক হাসপাতালে কম্বল প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ থেকে কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য ২০টি কম্বল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের ইনচার্জ ডা. মোজাহারুল ইসলামের কাছে ইউপি
চেয়ারম্যান মুরাদ হোসেন এসব কম্বল হস্তাস্তর করেন।
এসময় মেডিকেল অফিসার ডা. আবু সালেহীন খান, সাংবাদিক নুর মিয়া রাজু, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুন নুর, কাজী রুমেল মিয়া, এসএম মাহমুদ, ইউপি সদস্যা শাফিয়া বেগম, হাসপাতালের অফিস সহকারী সঞ্জয় কুমার দাস, ইপিআই টেকনিশিয়ান আবুল হোসেন, শিক্ষক নির্মলেন্দু তস্তিদার নান্টু, সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রাণী দাস, ফারুক মিয়া, জোৎসা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]