- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়ার হাওরে পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার
মৎস্য অধিদপ্তরের উদ্যেগে জাউয়ার হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকালে জেলা মৎস্য অফিসের উদ্যেগে শহরতলীয় বুড়িস্থল এলাকার জাউয়া হাওরের একাংশে এই পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
পোনা মাছ অবমুক্তকরার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুল এহসান খান, জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাশ, সিলেট এফকিউও কর্মকর্তা  সীমা রানী বিশ্বাস,  দক্ষিণ সুনামগঞ্জ হ্যাচারী  অফিসার অশোক কুমার দাস, মৎস্য অফিসার খালেকুজ্জামান, সদর মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, সুনামগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কামরান আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদের পক্ষে জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহব্বায়ক আব্দুর রশীদ প্রমুখ।

  • [১]