- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালী এবং অবহিতকরণ সভা গতকাল রোববার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠিত অবহিতকরণ  
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আতাউর রহমান আতা, আলহাজ্ব শফিকুল ইসলাম, আব্দুল মছব্বির, মাষ্টার জসিম উদ্দিন, অধ্যাপক জয়াধর রুবি, প্রভাষক নাজমুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্র রিয়াজুল হক ও গীতা পাঠ করেন ছাত্র দুর্জয় সুত্রধর। এদিকে বিকালে ছাতক উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাউয়াবাজারে জঙ্গিবাদ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ রাজুর সভাপতিত্বে ও রিয়াজু আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, আজির উদ্দিন, লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মামুন খাঁন, মোস্তাক আহমদ, খালেদ আহমদ, স্বপন দাস, রোম্মান আহমদ, তানিম আহমদ, ইমন মিয়া, রেদোওয়ান, রিয়াদ মিয়া, আবু মিয়া, সাইদ আহমদ, হাসান মিয়া, স্বজন, রাকিব উদ্দিন, ইস্তাক আহমদ, রোপাই দেব, উপজেলা যুবলীগ নেতা আমতর আলী, লিমন মিয়া, রকিব মিয়া, একদিল মিয়া, আবুল মাল আবেল প্রমূখ ।

  • [১]