- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়ায় ড্রেন দখলমুক্ত করতে আবেদন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় পানি নিস্কাশনের ড্রেন দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বৃহস্পতিবার একটি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বাজারের বাসিন্দা ও জাউয়াবাজার ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি আছাদুর রহমান।
অভিযোগ থেকে জানা যায়, বাজারের মুন্সি টাওয়ার সংলগ্ন মুন্সি বাড়িতে পূর্ব পুরুষসহ যুগ-যুগ ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন আছাদুর রহমান। বাড়ির পশ্চিম দিকে পানি নিস্কাশনের পুরানো সরকারী একটি নালা ছিল। তাদের বাড়ির যাবতীয় পানি  সরকারী এ নালা দিয়েই নিস্কাশন করে আসছেন। সম্প্রতি পানি নিস্কাশনের সুবিধার জন্য নালাটিকে নিজের অর্থায়নে ড্রেন আকারে নির্মাণ করেন  আছাদুর রহমান। গত ৩ অক্টোবর এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে পানি নিস্কাশনের সরকারী এ ড্রেনটি বন্ধ করে দেয়া হয়। এতে মুন্সি টাওয়ারের সম্পূর্ণ পানি ও ময়লা-আবর্জনা জমে তাদের বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। পানি নিস্কাশনের এ ড্রেন মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ আবেদন দিয়েছেন।

  • [১]