ছাতক প্রতিনিধি
স্থানীয় সরকার ও পলী উন্নয়ন মন্ত্রণালয়ের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট-২ এর আওতায় ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে ও সচিব একরামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, রুমেল মিয়া, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুন নুর, হাজী সোনা মিয়া, হিরন মিয়া, সদস্যা সায়েরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগম, প্রশিক্ষক ফারজানা বেগম, উদ্যোক্তা খালেদা বেগম, প্রশিক্ষণার্থী নুরীয়া বেগম, রোজিনা বেগম, লিপি দাস, রুমি বেগম, পপি বেগম, পলি বেগম প্রমুখ। এক মাসব্যাপি প্রশিক্ষণ শেষে ইউনিয়নের ২২জন প্রশিক্ষণ গ্রহণকারী মহিলাকে ১টি করে মোট ২২টি সেলাই মেশিন প্রদান করা হবে।
এর মধ্যে প্রজেক্ট থেকে ২০টি ও ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমনের ব্যক্তিগত উদ্যোগে দু’টি সেলাই মেশিন প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণ করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রশিক্ষণার্থীদের সহযোগিতার জন্য প্রত্যেককে ১ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।