ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজারে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জাউয়াবাজারে উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা জাপা নেতা আব্দুল গফুরের সভাপতিত্বে এবং আব্দুল ছালিক মিলন তালুকদার ও আবুল হাসনাতের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাবেক সভাপতি দুদু মিয়া তালুকদার।
বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ, জাপা নেতা ডা. খলিলুর রহমান, উপজেলা যুুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক মনির উদ্দিন, আব্দুল গণি, রুস্তম আলী, সেলিম হোসাইন, হারুন-অর রশিদ, আব্দুল হামিদ, আবুল খায়ের, চান মিয়া, রইছ আলী, ছমরু মিয়া, ইসমাইল হোসেন, বাবুল মিয়া, আজিজুর রহমান, বাতির আলী, অলিউর রহমান, আনা মিয়া, মাসুক মিয়া, বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, আজির উদ্দিন, ইব্রাহিম আলী, চমক আলী, সাদ্দাম হোসেন, নূর আলী, আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াহিদ, আব্দুল খালিক, আক্তার হোসেন, সাঈদ আহমদ, রহিম আলী, বুরহান উদ্দিন, মুহিবুর রহমান, জাহেদ আহমদ, দিলবর আলী, শাহেদ আহমদ, শহিদুল হক, আবুল হাসনাত, আবর আলী, কামাল হোসেন, রিংকু দে, ফয়জুর রহমান, তাজ উদ্দিন, আশিক আলী, আব্দুল মুকিদ, রহিম উদ্দিন, মিন্টু, সাইদুল, আব্দুল হামিদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান। এর আগে গোবিন্দগঞ্জেও মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।