- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাউয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়– মিছিল

ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারি বরাদ্দসহ দুম্বার মাংস আত্মসাতের অভিযোগে জাউয়াবাজার ইউপি চেয়ারম্যানসহ পরিষদের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার সকালে জাউয়াবাজারে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে চেয়ারম্যান মুরাদ হোসেনের বিরুদ্ধে এ ঝাড়– মিছিল    হয়। মিছিলটি খিদরাকাপন গ্রামের ডাক্তার আব্দুল মজিদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে সিলেট-সুনামঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে জাউবাজার ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ব্যবসায়ী লায়েক মিয়া তালুকদারের সভাপতিত্বে ও প্রবাসী আ.লীগ নেতা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদ, পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদার, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য শাহিন মিয়া তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আলম, ডাক্তার হারিছ আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগ নেতা আমতর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম রেজা।
এসময় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, ছাত্রসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অভিযোগ করে বলেন,‘ইউপি চেয়ারম্যন মুরাদ হোসেন নির্বাচিত হবার পর থেকে পরিষদকে নিজের সম্পত্তি মনে করে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করে যাচ্ছেন। ফলে সরকারি সুযোগ-সুবিধা থেকে ইউনিয়নবাসী বঞ্চিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর রাতে ছাতক উপজেলা পরিষদ থেকে ১০ কার্টুন (প্রতি কার্টুনে ৫টি করে ৫০পিস) দুম্বার মাংশ এনে রাতেই ইউনিয়ন পরিষদে তারা ভাগ-বাটোয়ারা করে নেন।
এদিকে সোমবার বিকেলে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে বড়কাপন বাজারে পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য হিরণ মিয়া, হাজি সুনা মিয়া, আবদুন নূর, রুমেল মিয়া, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুল কুদ্দুছ সুমন, আদুল হক, আব্দুর রহিম, সদস্যা সায়েরা বেগম, মমতাজ বেগম ও সাফিয়া বেগম।
সভায় মুরাদ হোসেন বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল নানা তৎপরতায় লিপ্ত রয়েছে। তিনি এসব অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্যে ইউনিয়নবাসির প্রতি আহবান জানান।                  

  • [১]