জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকের জাউয়া বাজারে সড়ক ও জনপথের রাস্তার উপর নির্মিত দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে । মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ অভিযানটি চলে। এস্কেভেটর ও ভোল্ডেজারের সাহায্যে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস, ছাতকের সহকারী কমিশনার ভুমি শেখ হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী (সওজ) সজিব আহমদ, ওসি আশেক সুজা মামুন, এস,ও রমজান আলী প্রমুখ।