স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জাগরণী মুক্ত রোভার স্কাউটস্-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুরাতন জেলা শিল্পকলা এডাডেমী মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাগরণী মুক্ত রোভার স্কাউটস্-এর সভাপতি পিপি ড. খায়রুল কবির রুমেন, গাল্স
এন্ড রোভারের সভাপতি শাহীনা চৌধুরী রুবি, জাগরণী মুক্ত রোভার স্কাউটস্-এর সহ সম্পাদক এহসান রাজীব, যুগ্ম সম্পাদক মিটু পাল, প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক আব্দুল কাদের শাওন, সিনিয়র রোভারম্যাট অমিত রায়, অভি রায়, সহকারি সিনিয়র রোভারম্যাট ফাহিম হাসান, সদস্য দিপ্ত বর্মন, হৃদয় সোম, তনয় রায়, হাসনুল আমিন, প্রিয়ম পুরকায়স্থসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ।