- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাগরণী মুক্ত স্কাউট গ্রুপের দীক্ষা গ্রহণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউট গ্রুপের দীক্ষা গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় এইচএমপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ড. মো. খায়রুল কবির রুমেন’র (পি.পি) সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা, সুনামগঞ্জ জাগরণী মুক্ত গার্লস ইন রোভার’র সভাপতি শাহীনা চৌধুরী রুবি, জেলা রোভারের   
যুগ্ম সম্পাদক প্রাণ গোপাল দত্ত, সহ-সভাপতি এইচএম আবুল বাশার, মাইদুল ইসলাম খান।
এছাড়াও সুনামগঞ্জ জাগরণী মুক্ত রোভার স্কাউট’র সিনিয়র রোভার মেট মেহেদী হাসানের পরিচালনায় অন্ঠুানে বক্তব্য রাখেন, রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক এ আহসান রাজীব, আহমেদ ইমতি মাছুম, আব্দুল কাদির শাওন, মিঠু পাল, উজ্জ্বল তালুকদার, তামিম রায়হান, মাহফুজুল হাসান সালমান ও মাকসুদা আক্তার তুলি।
আলোচনা সভার শেষে রোভারের দীক্ষা গ্রহণ ও শপথ বাক্য পাঠ করান জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, গার্লস ইন রোভারের শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ জাগরণী মুক্ত গার্লস ইন রোভার’র সভাপতি শাহীনা চৌধুরী রুবি এবং বয়েজ স্কাউটের শপথ বাক্য পাঠ করান আহমেদ ইমতি মাছুম। দীক্ষা গ্রহণ শেষে জাগরণী মুক্ত স্কাউট গ্রুপের ১৮০ জন সদস্যদের মধ্যে স্কার্ফ ও সদস্য ব্যাজ পড়িয়ে দেয়া হয়

  • [১]