- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিরাই
দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় বেলা ১১টায় দিরাই উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় বিএডিসি মাঠে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নিবার্হী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের নিবার্হী সদস্য রুকনুজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এছাড়াও দিনব্যাপি ‘বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন’, বেলা ৩ টায় গণমিলনায়নে শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ সন্ধ্যায় বিএডিসি মাঠে স্থানীয় শিল্পীদের অংগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাড়ে ৭ টায় ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রোগ্রাম স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার ও রাত সাড়ে ৮ টায় বিএডিসি মাঠে বর্ণিল আতশবাজি অনুষ্ঠিত হয়।

ছাতক
ছাতকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুজিব বর্ষের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে শহরে বের হয় আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের দূর্বীণশাহ মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআ্রসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
সভা শেষে দুপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী। শুক্রবার মুজিব বর্ষের ক্ষণগণনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
উপস্থিত ছিলেন, ডা. আনোয়ার হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম সাহা, দারিদ্র্য বিমোচন কর্মসূচির ম্যানেজার লিপটন চন্দ্র পাল, সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা সাংবাদিক ফোরাম মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’-এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সম্প্রচার করা হয়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশ’ শীর্ষক অভিন্ন অনুষ্ঠান।
শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদগণ মিলনায়তনে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় সম্প্রচার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আকর্ষণীয় আতশ বাজি প্রদর্শন করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ
সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়। আনন্দ শোভাযাত্রটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী হাজারও জনতা জাতীয় ধ্বনিতে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু উপজেলা সদরকে প্রকম্পিত করেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রর্দশন করা হয়। এসময় বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্রগুলো স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী কর্মকর্তার গোপনীয় সহকারী অনুরাধা দাসের পরিচালনায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন প্রমুখ।
বিকাল ৩টা থেকে ৫টা পযর্ন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
রাত ৭টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৯টা পযর্ন্ত ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনর্সাট স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। এর পরই শুরু হয় বর্ণিল আতশবাজী প্রদর্শনী।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালহা বেগম, উপজেলা প্রকৌশলী হরজিত সরকার, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানণ কুমার সানা, আব্দুল হালিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, দোহালীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফখর উদ্দীন, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, সেবকলীগ নেতা ছালিক মিয়া, মুশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, জন স্বাস্থ্য প্রকৌশলী আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী আনন্দ মোহন, উপজেলা টেকনিশিয়ান সোহেল রানা, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, ভুমি অফিসের নাজির মো. আব্দুস শহিদ, সার্ভেয়ার নুর আলম প্রমুখ।

  • [১]