- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতির পিতার প্রতিকৃতিতে উদীচীর শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ। সোমবার কলেজের অস্থায়ী নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক রজত কান্তি সোম, কলেজ উদীচীর সভাপতি নাহিদ আল নেওয়াজ, সহ সাধারণ সম্পাদক আলি আহনাফ অনি, সাংগঠনিক সম্পাদক পূর্বা চৌধুরী, নাট্য বিষয়ক সম্পাদক মহিবুর রহমান, সদস্য তনিমা আক্তার, ত্রপা রায়, ঐশী দেব নাথ, আফসানা জাহান মিমি, নিলীমা ইয়াছমিন মুক্তা, মেহেদি হাসান সালমান প্রমুখ।

  • [১]