- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন করতে আ.লীগের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন করতে প্রস্তুতি সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। শুক্রবার রাতে শহরের উকিল পাড়ার দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্য্যারিস্টার এম এনামুল কবির ইমনের     
সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সুবীর তালুকদার বাপ্টু, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মোবারক হোসেন, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, রেজাউল আলম নিক্কু, জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাড. আসাদুল্লাহ্ সরকার, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা ঈশতিয়াক শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক শাহ্ আবু নাসের, অভিজিৎ চৌধুরী, অরুণ চন্দ্র দেব, অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ।

  • [১]