- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ নির্মাণে প্রয়োজন সুশিক্ষিত যুব সমাজ -এমপি মিসবাহ

ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতায় মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কালো পতাকা উত্তোলন, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাজিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আজ থেকে ৪৫ বছর পূর্বের এই দিনে কিছু দুষ্কৃতিকারী জাতির ইতিহাসে কলঙ্কজনক বর্বর হত্যাকান্ডের জন্ম দেয়। তাদের হাত থেকে আজকের মাননীয় প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ২১ বছর পর আওয়ামীলীগ ক্ষমতায় আসে এবং বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়। এসময় তিনি শিক্ষিত তরুণ তথা কলেজের শিক্ষার্থীদের শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ নয়, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। যারা দুর্নীতি, ভোগ-বিলাসের বিপরীতে প্রকৃত জনগণের সেবক ও অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত হবে।
সভায় বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের প্রভাষক আ.স.ম ফজলুল করিম এবং বঙ্গবন্ধুকে নিবেদিত ‘সব তোমারই জন্য’ নামক স্বরচিত কবিতা পাঠ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাজিনুর রহমান।
বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক সুহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, প্রভাষক সোহেনা আক্তার, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাস, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্যদের মধ্যে সামসুল হক, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, মাসুক মিয়া, স্বাধীন রায়।
বক্তব্য রাখেন এড. হাবিবুর রহমান, চয়ন তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমিত চৌধুরী সন্তু, জাতীয় পার্টি সুনামগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, জাতীয় স্বেচ্ছাসেবক জেলা পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সদর উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মইন উদ্দিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গৌরারং ইউনিয়ন শাখার আহ্বায়ক এরশাদ হোসেন, জাতীয় ছাত্র সমাজ নেতা মো. হোসাইন আহমদ চৌধুরী প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মো. জামাল হোসেন। শেষে জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মাও. মো. জামাল হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]