স্টাফ রিপোর্টার
জাতিসংঘের সেচ্ছাসেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার আবিদনগরের মোহাম্মদ কামরুল হাসান। তরুণ এই শিল্প গবেষক ও লেখক জাতিসংঘের শিশু সেবামূলক অঙ্গ সংস্থা ইউনিসেফ-এর একটি অনুবাদ প্রকল্পে ১২ ডিসেম্বর, ২০১৬ থেকে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন। জাতিসংঘের গ্লোবাল ইনোভেশন সেন্টার-এর পক্ষ থেকে জেমস পাওয়েল এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ।
মোহাম্মদ কামরুল হাসান ১৯৮৮ সালের ২৪ অক্টোবর আবিদনগরে জন্মগ্রহণ করেন। তিনি তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সিলেট এমসি কলেজ থেকে এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এ শিল্পকলার ইতিহাস বিষয়ে উচ্চতর গবেষণা ও বাংলাদেশে ন্যাশনাল আর্কাইভস এর ‘গবেষক সদস্য’ হিসেবে কাজ করছেন ।