ছাতক প্রতিনিধি
ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স’র সদস্য আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন। শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইত্তেহাদের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। বিজনেস ডেলিগেট হিসেবে আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী ২য় বারের মতো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।