- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় আইন সহায়ত দিবস পালন

স্টাফ রিপোর্টার
‘বিনা খরচে নিন আইনী সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ কোর্টের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন মুরাদ’র সভাপতিত্বে ও সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার সুলেখা দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রবিউল রেইস রোকেস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ে (গ্রাম) আইনের শাসন প্রতিষ্ঠায় এবং যারা সমাজের অসহায় ও নির্যাতিত মানুষ রয়েছেন তাদেরকে বিনা টাকায় বিজ্ঞ আইনজীবী দ্বারা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ন্যায় বিচার পেতে কাজ করছে। আগামীতে সমাজের নির্যাতিত নারী, শিশু ও বৃদ্ধারা যেন বিনা টাকায় ন্যায্য বিচার পান সেই লক্ষে লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছে।

  • [১]