- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ত্রাণ বিতরণ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখা এবং সুনামগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলম, সহ—সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক রতাংকর দাস জহর, যুগ্ম আহবায়ক সাইফুল আলম ছদরুল, মাসুদ আক্তার, সদস্য আমীর উদ্দীন, গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক দীপ্তি রানী সরকার, যুগ্ম আহবায়ক শ্রাবন্তী বাল্মিকী লিপি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, এনডিএফ নেতা সুখেন্দ্র প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]