- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএম, জানা যাবে জানুয়ারিতে

সু.খবর ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে, সে বিষয়ে জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি আলমগীর বলেন, এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোটগ্রহণ করা যাবে। বাকিটা নির্ভর করছে কী পরিমাণ বাজেট পেলাম তার ওপর।
তিনি জানান, ঠিক কত আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে সে বিষয়ে জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে বাজেট ফেব্রুয়ারিতে পেলে হবে না।
প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইভিএমে ভোট নিতে চায় নির্বাচন কমিশন। তবে এখনো নতুন করে ইভিএম কেনার প্রস্তাবিত প্রকল্প পাস হয়নি।
সূত্র : সমকাল

  • [১]