- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় ৩য় অদিতি দাস তিথি

স্টাফ রিপোর্টার
মাধ্যমিক বিভাগে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় ৩য় হয়েছে অদিতি দাস তিথি। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রবিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অদিতি দাস তিথি সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী। তার পিতা অজিত কুমার দাস ড্যাফডিল কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল এবং মাতা সুনামগঞ্জ সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স। অদিতির সংগীতগুরু অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন ও বাবুল আচার্য্য।

  • [১]