স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, হ্যাচারী অফিসার মো. মোজাম্মেল হক।
মতবিনিময় সভায় জেলা শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল বলেন, হাওরাঞ্চলের নানা রকম দেশীয় প্রজাতির ছোট ও ডিমওয়ালা মাছ সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর এপ্রিল—জুন মাস পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ মৌসুম ঘোষণা ও স্থায়ীভাবে আইন সংশোধন করা দরকার। এই নিষিদ্ধকালীন সময়ে দরিদ্র মৎস্যজীবীদের জীবিকার স্বার্থে ত্রাণ সহায়তা ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করতে হবে। সম্ভবত আগামী বছর থেকে এটি কার্যকর করা হবে।