স্টাফ রিপোর্টার
জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল। মঙ্গলবার সকালে এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালি রেব হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কনফারেন্স রুমে আলোচনাসভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. জহর লাল দাস, জেলা গণপূর্ত অফিসের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম, ডা. আশুতোষ সিংহ, ডা. লিপিকা দাস প্রমুখ।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যসেবায় আন্তরিক হতে হবে। নিজের জায়গা থেকে সবোর্চ্চ সেবা সাধারণ মানুষকে দিতে হবে। সবাইকে ভালো মানুষ হতে হবে, তাহলেই ভালো নার্স, ভালো চিকিৎসক হবেন।
এর আগে হাসপাতালের সামনে বৃক্ষরোপন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।