- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয়করণের দাবিতে বিভিন্ন উপজেলায় মাধ্যমিক শিক্ষকদের সমাবেশ

সু.খবর রিপোর্ট
দিরাইয়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমীর নেতৃত্বে থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাকেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জাকির হোসেন, এ কে এম সামছুল হুদা, কামাল পাশা, জাফর ইকবাল, সুর্যসেন, বশির মিয়া, জাহাঙ্গীর মিয়া, চন্দন চৌধুরী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।  
ধর্মপাশা
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, মধ্যনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোল্লা প্রমুখ।
শাল্লা
বৃহস্পতিবার       
বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি নিহার রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এবং গিরিধারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহানন্দ সূত্রধর’র পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সাহিদ আলী, আরিফ মো. দুলাল, গোবিন্দ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাঙ্গেস দাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজল চন্দ্র সরকার, শিক্ষক অলক চন্দ্র, সূর্যকান্ত রায়, জ্যোতির্ময় চৌধুরী, মো. শরিফ উদ্দিন, মামুন মিয়া, ফখরুল ইসলাম, মোজাম্মেল ইসলাম, শেলী রায়, গিয়াস উদ্দিন, মওদুদ ইসলাম, খায়রুল ইসলাম, তাপস চৌধুরী, হোসেন আহমেদ সাঈদী প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বৃহস্পতিবার  দুপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় স্মৃতিসৌধে সমাবেশে মিলিত হয়। কাটাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিক, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, মো. শাহ আলম প্রমুখ।
ছাতক
বৃহস্পতিবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে বিভাগীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সমবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার দাস, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান, আনোয়ার হোসেন, আফজল হোসেন, আব্দুল গনি, আশিকুর রহমান আশিক, সাইফুল আলম, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, আবু হেনা, মাও. ফরিদ উদ্দিন, শাহাব উদ্দিন, আবু নোমান মাশরুর, কবিরুল ইসলাম, ছালিক মিয়া, গোলাম নবী রিপন, আব্দুল হালিম, ফারুক আহমদ, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহকে জাতীয়করণ না করলে পর্যায়ক্রমে সারা দেশের শিক্ষকরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মচারীর উদ্যোগে সকল বেসরকারী মাধ্যমিক স্কুল-মাদ্রাসাকে জাতীয় করন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে দক্ষিণ সুনামগঞ্জ থানার সামনে সিলেট-সুনামগঞ্জ মহা সড়কে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে, সাধারণ স¤পাদক ও ডুংরিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও. নিজাম উদ্দিন খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ডুংরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুরমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুল হক, সাধারণ স¤পাদক ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. শহীদুল ইসলাম, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, নোয়খালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্ধু কুমার দাস, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুখলেছুর রহমান, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক ও আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার সহ প্রমুখ।

  • [১]